প্রতীকী ছবি
জাতীয়

বাড়তে পারে তাপমাত্রা

সান নিউজ ডেস্ক : সারাদেশে গত কয়েকদিন ধরে ঝড়-বৃষ্টির প্রবণতা কিছুটা কমায়, তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন: কার্ড করে দেওয়ার নামে টাকা আদায়

গত কয়েকদিন ধরে ঝড়-বৃষ্টির প্রবণতা বেশি ছিল উত্তরাঞ্চলে। অন্যান্য অঞ্চলেও থেকে থেকে ঝড়-বৃষ্টি হচ্ছিল। তবে সোমবার ( ৪ এপ্রিল) সকাল ৬টা থেকে মঙ্গলবার ( ৫ এপ্রিল ) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগ ছাড়া কোথাও ঝড়-বৃষ্টি হয়নি। রংপুর বিভাগেও সামান্য বৃষ্টি হয়েছে। এ সময় নীলফামারীর ডিমলায় ১ এবং কুড়িগ্রামের রাজারহাটে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, এখন ঝড়-বৃষ্টি হওয়ার কারণ হচ্ছে গভীর সঞ্চারণশীল মেঘমালা (বজ্র মেঘ)। এই মেঘ দেশের মধ্যেও সৃষ্টি হয় এবং ভারত থেকেও এখানে এসে পরিপক্ক হয়।

তিনি বলেন, বজ্র মেঘের কারণে ঝড়-বৃষ্টি সব সময় হবে এমন নয়। মাঝে মাঝে হবে, আবার থাকবে না।

তিনি আরও বলেন, এপ্রিল মাসের আবহাওয়ার পূর্বাভাসে আমরা বলেছি, দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্যত্র ৩ থেকে ৫ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী হতে পারে।

আরও পড়ুন:

মঙ্গলবার ( ৫ এপ্রিল ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবুল কালাম মল্লিক বলেন, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না।

আরও পড়ুন: ২২ বছর পর বোন ফিরে পেল ভাই

আগামী দিনগুলোতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

মঙ্গলবার ( ৫ এপ্রিল ) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল সৈয়দপুরে। সোমবার ( ৪ এপ্রিল ) সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা