জাতীয়

মানুষের কষ্ট লাঘবে চেষ্টা করছে সরকার 

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি টিসিবি’র ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেন।

আরও পড়ুন: বনানীতে চিরনিদ্রায় সাবেক রাষ্ট্রপতি

রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে মধুপুরে মালাউড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে পৌরসভার আয়োজন করে এই কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সময় প্রধান অতিথি কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি বলেন, করোনার কারণে বিশ্বব্যাপী খাদ্যশস্যের উৎপাদন ও সরবরাহ বিঘ্নিত হয়েছে। অন্যদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব খাদ্যশস্যের দামের উপর প্রভাব পড়েছে।

ফলে, সম্প্রতি দেশে নিত্যপণ্যের দাম কিছুটা বেড়েছে। কিন্তু নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ও মানুষের কষ্ট লাঘব করতে সরকার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিম্ন আয়ের খেটে খাওয়া গরীব মানুষের কষ্ট লাঘব করার জন্য ভর্তুকিতে কম মূল্যে দেশের এক কোটি পরিবারকে নিত্যপণ্য দেয়ার ব্যবস্থা করেছেন।

আরও পড়ুন: ঢাকা-ওয়াশিংটন অংশীদারিত্ব সংলাপ শুরু

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে ভালবাসেন ও সবসময় মানুষের মাঝে থাকতে চান, সেজন্যই তিনি কমমূল্যে নিত্যপণ্যের ব্যবস্থা করে নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন। এতে দরিদ্র মানুষেরা উপকৃত হবেন ও তাদের কষ্ট অনেকটা লাঘব হবে।

কৃষিমন্ত্রী আরও বলেন, কয়েকদিন পরেই রোজা শুরু হচ্ছে। ঈদের আগে আমরা ভিজিএফ দিব, ১০ টাকা কেজিতে চাল বিতরণ করব।পর্যায়ক্রমে ছোলা, ডাল, পেঁয়াজ, খেজুরসহ বিভিন্ন পণ্য দেয়া হবে। এছাড়া, এপ্রিলের মাঝামাঝিতে নতুন ফসল আসবে। সব মিলিয়ে খুব শীঘ্রই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে আসবে বলে আশা করি।

আরও পড়ুন: রুশ আগ্রাসনে শিশুসহ নিহত ২২৮

অনুষ্ঠানে মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন, পৌরসভার মেয়র মো: সিদ্দিক হোসেন খান ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর কার্ড প্রদর্শন করে ক্রেতারা লাইনে দাড়িয়ে সুশৃংখলভাবে টিসিবির’র পণ্য ক্রয় করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা