ছবি- সংগৃহীত
জাতীয়

সৌদি ভিসা সহজীকরণের অনুরোধ

সান নিউজ ডেস্ক: বাংলাদেশি হজযাত্রীদের শতভাগ ভিসা দেওয়ার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে এক বৈঠকে এ অনুরোধ জানান তিনি।

আরও পড়ুন: সফর শেষে ফিরছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

বুধবার (১৬ মার্চ) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশি হজযাত্রীদের শতভাগ ভিসা দেওয়ার অনুরোধ করেছি। আমাদের আশা, শতভাগ ভিসা অনুমোদন হবে। এছাড়াও ভিসা সহজীকরণের জন্য বলেছি।

বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য সৌদি আরবের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছি বলেও জানান আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সৌদি আরব ৫০ বিলিয়ন বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। আমরা এ উদ্যোগে সহযোগিতার প্রস্তাব দিয়েছি।

এ কে আব্দুল মোমেন বলেন, প্রতিবছর ২৬৫ জন বাংলাদেশি শিক্ষার্থীকে স্কলারশিপ দেয় সৌদি আরব। তবে, মাত্র ৮০ জন শিক্ষার্থী যায়। কোটা কেন পূরণ হয় না, সেটা আমাদের দেখতে হবে।

আরও পড়ুন: হাদিসুরের পরিবার পাবে এক কোটি টাকা

এর আগে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৈঠক করেন। মঙ্গলবার (১৫ মার্চ) দুই দিনের সফরে ঢাকায় এসেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে এসেছেন। বুধবার দুপুরে তিনি ঢাকা ত্যাগ করবেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের মার্চে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল-যুবায়ের ঢাকা সফর করেছিলেন। প্রায় ছয় বছর পর দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা