জাতীয়

ফের ট্রেন চালু করতে ভারতের চিঠি

সান নিউজ ডেস্ক : আগামী ২৬ মার্চ থেকে ভারত-বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন পুনরায় চালুর করতে চিঠি দিয়েছে ভারত। বাংলাদেশ রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক (পরিচালক) সাদ্দাত শাহাদাত আলীর কাছে এ চিঠি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বৈমানিক আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ পাক

বুধবার (১৬ মার্চ) দুপুর ১২টায় সাংবাদিকদের এ বিষয়ে তথ্য দেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম।

তিনি বলেন, সম্প্রতি ২৬ মার্চ থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের যাত্রীবাহী ট্রেন চালু করতে চিঠি দিয়েছে ভারত। তবে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে কি না, তা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে আগামী রোববার (২০ মার্চ) রেলওয়ের একটি বেঠক রয়েছে। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, মহামারি করোনার লকডাউনে ২০২০ সালের মার্চে বন্ধ হয়ে যায় ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল। পরে পণ্যপরিবহন চালু হলেও যাত্রী পরিবহন বন্ধই থাকে। করোনার প্রভাব কমতে শুরু করলে পর্যায়ক্রমে সড়ক ও আকাশপথে যাত্রী পরিবহন শুরু হয়। তবে এখনো দু’দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আরও পড়ুন: ঢাকা-রিয়াদ সমঝোতা স্মারক স্বাক্ষর

ভারত-বাংলাদেশের মধ্যে তিনটি ট্রেন চলাচল করে। ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস, খুলনা-কলকতা রুটে বন্ধন এক্সপ্রেস ও ঢাকা-জলপাইগুড়ি রুটে মিতালী এক্সপ্রেস। ট্রেন এখনো বন্ধ থাকায় বিড়ম্বনায় পড়েছেন তিন রুটের হাজার হাজার যাত্রী।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা