সেনা প্রধান- জেনারেল শফিউদ্দিন আহমেদ
জাতীয়

দক্ষিণ সুদান সফরে সেনাপ্রধান

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ৪ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান গেছেন।

দেশটিতে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধিসহ সে দেশের সেনাবাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই সফরের মধ্য দিয়ে আরও একধাপ এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মালদ্বীপ থেকে শুক্রবার দক্ষিণ সুদানে পৌঁছান সেনাবাহিনী প্রধান। তিনি এর আগে মালদ্বীপে ৩ দিনের সরকারি সফরে ব্যস্ত সময় অতিবাহিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনী প্রধান সুদানের জুবা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান দক্ষিণ সুদানের চিফ অব ডিফেন্স ফোর্স জেনারেল সানতিনো দেং উল।

সেখানে আরও উপস্থিত ছিলেন সে দেশের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (আনমিস) ভারপ্রাপ্ত ফোর্স কমান্ডার মেজর জেনারেল মাইন উল্লাহ চৌধুরী (বাংলাদেশ সেনাবাহিনী) সহ অন্যান্য বাংলাদেশী ও দক্ষিণ সুদানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।

সফরকালে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদানে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টগুলো পরিদর্শন করবেন। সেই সাথে দক্ষিণ সুদান সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ, চিফ অব ডিফেন্স ফোর্স এবং জাতিসংঘ মিশন প্রধানসহ অন্যান্য নেতৃস্থানীয় সামরিক ও বেসামরিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

এ সফরে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সেনাপ্রধান। সফর শেষে প্রতিনিধিদলটি আগামী ২৩ ফেব্রুয়ারি জুবা থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হবে।

প্রসঙ্গত, রোববার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ৩ দিনের সরকারি সফরে মালদ্বীপ যান। দেশটির চিফ অফ ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের আমন্ত্রণে।

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সফরকালে মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী উজা মারিয়া আহমেদ দিদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং চিফ অফ ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: যুক্তরাজ্যে ইউনিসের তাণ্ডব, নিহত ১০

সাক্ষাতকালে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি মালদ্বীপ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন বাংলাদেশ সেনাবাহিনীর ১৮তম সেনাপ্রধান হিসেবে নিয়োগ লাভ করেন।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা