ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ছবি: সংগৃহীত)
জাতীয়

শহীদ মিনারে প্রবেশে ডিএমপির পথ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা ট্রাফিক বিভাগ। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢুকতে হলে যানবাহন ছাড়া পায়ে হেঁটে যেতে হবে।

নির্দেশনায় বলা হয়, শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সবাইকে প্রবেশ করতে হবে পলাশী মোড় হয়ে জগন্নাথ হল ক্রসিং দিয়ে। এছাড়া বের হতে হবে দোয়েল চত্বর হয়ে।

প্রবেশ নিষেধাজ্ঞা রয়েছে যেসব রাস্তায়:
বকশীবাজার হয়ে জগন্নাথ হল ক্রসিং, চাঙ্খারপুল থেকে রোমানা চত্বর সড়ক, টিএসসি থেকে শিব বাড়ি ক্রসিং চত্বর, উপাচার্য ভবন থেকে ভাস্কর্য ক্রসিং সড়ক।

আরও পড়ুন: নাম চূড়ান্তে বৈঠকে সার্চ কমিটি

যেসব সড়কে থাকবে ব্যারিকেড:
কাটাবন মোড় শাহবাগ মোড় নীলক্ষেত মোড় টিএসসি সড়ক দ্বীপ দোয়েল চত্বর মোড় হাইকোর্ট মোড় শহীদুল্লাহ হল মোড় রোমানা চত্বর মোড় ফুলার রোড মোড়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিবিদ গেস্ট হাউসের একটি কক্ষ থেকে ইয়...

ভেঙে ফেলা হচ্ছে লাভলী!

একসময়ের জমজমাট বিনোদনকেন্দ্রগুলো একে একে হারিয়ে যাওয়ার মিছিলে এবার নাম লেখাল...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে আর্থিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা