জাতীয়

টঙ্গীতে গ্যাস লাইনে আগুন

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে তিতাস গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) চেরাগআলীর বেপারীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সোহেল রানা বলেন, বেপারী বাড়ির ওই গ্যাস লাইন থেকে বেশ কয়েকদিন যাবৎ বুদবুদ করে গ্যাস বের হচ্ছিল। বিষয়টি তিতাস গ্যাস অফিসে জানানো হলেও কেউ কর্ণপাত করেননি। পরে সকাল সাড়ে ৯টার দিকে সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণের কাজ করার সময় ওই পাইপ লাইনে হঠাৎ আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনী ও তিতাস গ্যাসের শ্রমিক-কর্মকর্তারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে টঙ্গী দমকল বাহিনীর পরিদর্শক এস কে তুহিন জানান, গ্যাস পাইপ লাইনের লিকেজ থেকে হঠাৎ আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

টঙ্গী তিতাস গ্যাস বিক্রয় ও বিতরণ বিভাগের ব্যবস্থাপক এরশাদ মাহমুদ বলেন, খবর পেয়ে তিতাস কর্তৃপক্ষের লোক পাঠানো হয়েছে। পাইপ লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা