জাতীয়

রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে জেসমিন বেগম (২২) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় চকবাজারের ইসলামবাগে ভাড়া বাসায় ফাঁস দেন তিনি।

মৃত জেসমিন বেগম চাঁদপুর জেলার সদর উপজেলার কটরাবাদ গ্রামের মোঃ রাহুলের স্ত্রী। তার বাবার নাম খোকন ফরাজী। দুই বোন পাঁচ ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয়। তবে কি কারণে কেন আত্মহত্যা করেছে স্বজনরা কোন কিছুই বলতে পারেনি।

মৃত জেসমিনের স্বামী মোঃ রাহুল বলেন, আমি একটি প্লাস্টিক ফ্যাক্টরি মেশিন অপারেটর হিসেবে কাজ করি। রাতে আমার ডিউটি ছিল। ডিউটি শেষ করে সকালে বাসায় এসে দরজা নক করে তার কোনও সারা শব্দ পাচ্ছিলাম না। পরে দরজা ধাক্কা দিয়ে খুলে দেখি ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে জেসমিন। সেখান থেকে তাকে উদ্ধার করে বেলা পৌনে এগারোটা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত বড় বোন নিলুফা বেগম জানায়, তাদের পারিবারিকভাবে বিয়ে হবার পর দুই বছর যাবত তাদের সাংসারিক জীবন ভালোই চলছিল। তবে কি কারণে আত্মহত্যা করলো, তা বলতে পারছি না। তাই এ বিষয়ে আমাদের কোনো অভিযোগ নেই।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা