জাতীয়

আফগানিস্তানকে সহায়তা দিতে চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দুই মাস আগেও আফগানিস্তানের প্রায় ৪ কোটি মানুষের মধ্যে দেড় কোটি খাদ্য সংকটে ভুগছিল। বর্তমানে খাদ্য সংকটে পড়া মানুষের সংখ্যা ২ কোটি ২০ লাখেরও বেশি; অর্থাৎ দেশটির অর্ধেকের বেশি মানুষ চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে।

এ প্রেক্ষাপটে কীভাবে দেশটিকে মানবিক সহায়তা দেওয়া যায় সেটি নিয়ে জাতিসংঘসহ অন্যান্য দেশগুলোর মধ্যে আলোচনা চলছে। মানবিক দেশ হিসাবে বাংলাদেশও পিছিয়ে নেই। ইতোমধ্যে বহুপাক্ষিক ব্যবস্থার অধীনে ওষুধ ও খাদ্য সরবরাহ করতে প্রস্তুত বাংলাদেশ। এছাড়া আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেড ক্রিসেন্টের মাধ্যমেও সহায়তা পাঠাতে চায় বাংলাদেশ। এ জন্য সেপ্টেম্বরে রেড ক্রিসেন্টকে অনুরোধও করেছে ঢাকা।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে সামস বলেন, গত মাসে জাতিসংঘ আয়োজিত একটি বৈঠকে ওষুধ ও খাদ্য পাঠাতে বাংলাদেশের আগ্রহের কথা আমরা জানিয়েছি। এর বাইরে আমরা রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গেও যোগাযোগ করেছি। তারা মানবিক সহায়তা সেখানে পৌঁছে দিতে পারবে কিনা সে বিষয়ে জানতে চেয়েছি।

তবে রেড ক্রিসেন্ট সোসাইটি এখনও বাংলাদেশকে কোনও উত্তর দেয়নি বলেও জানান তিনি।

অন্যদিকে, আফগানিস্থানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মাশফি বিনতে সামস বলেন, আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। তালেবানরা যে প্রতিশ্রুতি দিয়েছে এবং সেটির বাস্তবায়নে তারা কতটুকু আন্তরিক সেটি দেখার বিষয় আছে।

আফগান জনগণ তালেবানদের কীভাবে দেখছে সেটিও আরেকটি বিবেচ্য বিষয়, কারণ নতুন সরকারের যেকোনও ধরনের একটি আইনগত স্বীকৃতি থাকতে হবে এবং সেটি প্রথমে দেবে ওই দেশের জনগণ।

তিনি বলেন, আমরা মনোযোগের সঙ্গে খেয়াল করছি অনেক দেশ তালেবানদের সঙ্গে আলোচনা করছে, কিন্তু কেউ এখন পর্যন্ত তাদের স্বীকৃতি দেয়নি।

এই অঞ্চলের স্থিতিশীলতা বাংলাদেশ চায় এবং সেটির জন্য বাংলাদেশ সবার সঙ্গে কাজ করবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, মার্কিন সেনাবাহিনী ওই দেশ ত্যাগের পর গত ১৫ আগস্ট বিনা বাধায় কাবুল দখল করে তালেবান। ওই গোষ্ঠীর সঙ্গে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইরান, তুরস্ক, ভারত, পাকিস্থানসহ অনেক দেশ যোগাযোগ রাখছে এবং মানবিক সহায়তা পাঠানোর বিষয়টি বিবেচনা করছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা