জাতীয়

স্বাধীনতা বিরোধী শক্তি সাম্প্রদায়িক হামলা চালিয়েছে

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি বলেছেন, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারা এ হামলা চালিয়েছে। যারা স্বাধীনতা বিরোধী শক্তি তারা এই হামলা চালিয়েছে। এরা মানুষ নয়, এরা পশুর থেকেও অধম। যে ঘটনা ঘটেছে তা কোনো ধর্মের মানুষ করতে পারে না। কেননা কোনো ধর্মে এমন হামলা ও ভাংচুর সমর্থন করে না।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাত পৌনে দশটায় চৌমুহনী পৌরসভা হলরুমে আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফরিদুল হক খান বলেন, সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে এ হামলা চালানো হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল যেনো আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। যারা এই কাজ করেছে তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। তাদের আটক করতে প্রশাসনকে সহযোগিতা করেন। যেনো এমন ঘটনা আর না হতে পারে। আল্লাহ তায়ালা কোরআনে অসংখ্য জায়গায় বিধর্মীদের সাথে খারাপ ব্যবহার করতে নিষেধ করেছেন।

নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ মো. মামুনুর রশীদ কিরণ, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন শীল গোপাল, পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্যাহ, চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্লাহ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল প্রমুখ।

এর আগে, সন্ধ্যার দিকে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলায় হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত উপাসনালয়গুলো পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সহিংসতায় নিহত যতন সাহা ও প্রান্ত দাসের পরিবারের হাতে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকার অনুদান তুলে দেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা