জাতীয়

ধানমন্ডি লেকে অবৈধ ১১ স্থাপনার উচ্ছেদ 

নিজস্ব প্রতিবেদক: ধানমন্ডি লেকের পরিবেশগত উন্নয়ন ও জনগণের হাঁটার পথ (ওয়াক-ওয়ে) নির্মাণের লক্ষ্যে টানা দ্বিতীয় দিন উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসিসিসি)।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান ও তানজিলা কবির ত্রপার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

দ্বিতীয় দিনের অভিযানে ১৫/এ রোডের ৫১ নম্বর হোল্ডিং সম্বলিত আমিন মোহাম্মদের ফাউন্ডেশন লিমিটেডের একটি নির্মাণাধীন স্থাপনাসহ নোট ৯টি স্থাপনার অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদ করেছে দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ৪৭ নম্বর হোল্ডিং এ আকাশ ডেভেলপমেন্ট লি. এর একটি নির্মাণাধীন স্থাপনার অবৈধ বর্ধিতাংশের বহুলাংশ ভেঙ্গে ফেলার পর আবাসন উন্নয়নকারী প্রতিষ্ঠানটি আগামী ৩ দিনের মধ্যে এবং ৪৯ নম্বর হোল্ডিংয়ের 'স্পেস লেক ক্যাসল' নামক বাড়ীটির অবৈধ বর্ধিতাংশ আগামী ৭ দিনের মধ্যে ভেঙ্গে ফেলার লিখিত প্রতিশ্রুতি দিলে তাদেরকে বর্ণিত সেই সময় বেঁধে দেওয়া হয়।

অভিযান প্রসঙ্গে দক্ষিণ সিটির সম্পত্তি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, ধানমন্ডি লেকের ৩২/এ থেকে ২৭ নম্বরের সাম্পান পর্যন্ত ওয়াক-ওয়ে নির্মাণের লক্ষ্যে আজ আমরা দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করেছি। অভিযানে অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদের ফলে এখন ওয়াক-ওয়ে নির্মাণের পথ দৃশ্যমান।

অভিযানকালে করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন, অঞ্চল-১ এর আঞ্চলিক প্রকৌশলী মিথুন চন্দ্র শীলসহ করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা