জাতীয়

রাত পোহালেই বিসিএসসহ ১৩ পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: দেশে শিক্ষার্থী বেকারের সংখ্যা ক্রমেই বাড়ছে। আর এই বৃদ্ধি হচ্ছে চক্রাকারে। একটি চাকরির জন্য ঘুরতে ঘুরতে পার হয়ে যায় বয়স। এ অস্থায় করোনায় দেড় বছর বন্ধ ছিলো নিয়োগ। তবে বিপত্তি দেখা দিয়েছে ভিন্নস্থানে। এখন এক দিনেই পরেছে একাধিক পরীক্ষা।

আজ রাত পোহালেই (২৯ অক্টোবর) একই দিনে বিসিএসসহ ১৩ প্রতিষ্ঠানের চাকরির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৪ লাখের বেশি। একই দিনে একাধিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা পড়ায় বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীরা।

আগামীকাল শুক্রবার যে ১৩টি প্রতিষ্ঠান, মন্ত্রণালয় ও সংস্থার নিয়োগ পরীক্ষার সূচি ঠিক হয়েছে তা হলো বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আর জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরার কয়েকটি পদের লিখিত পরীক্ষা সাতক্ষীরায় হবে। বাকি সব প্রতিষ্ঠানের পরীক্ষা নেওয়া হবে ঢাকায়। ৯টি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা হবে সকালে, একটি প্রতিষ্ঠানের দুপুরে ও চারটি প্রতিষ্ঠানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকেলে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) একটি পদের ব্যবহারিক ছাড়া বাকি সবগুলো প্রতিষ্ঠানের লিখিত পরীক্ষা নেওয়া হবে।

প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট থেকে পাওয়া সূচি অনুযায়ী, কাল শুক্রবার ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরার বিভিন্ন পদের লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পরীক্ষা শুরু হবে বেলা সাড়ে ১১টায়। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের দুটি পদের মৌখিক পরীক্ষা শুরু হবে বেলা ২টা ৩০ মিনিটে।

শিক্ষাপ্রকৌশল অধিদপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের পরীক্ষা শুরু বেলা ৩টায় এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিভিন্ন পদের পরীক্ষা শুরু হবে বেলা সাড়ে ৩টা থেকে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চাকরিপ্রার্থী গণমাধ্যমকে বলেন, চাকরিপ্রার্থীদের ভোগান্তিতে ফেলে একই দিনে সব পরীক্ষা নিয়ে নেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সামান্যতম সমন্বয় থাকলে আমাদের এই ভোগান্তিতে পড়তে হতো না। পর্যাপ্ত প্রস্তুতি থাকা সত্ত্বেও একই সময়ে পরীক্ষা পড়ার কারণে আমার মতো অনেকেই ভালো ভালো চাকরির পরীক্ষায় বসতে পারছে না।

সরকারি কর্ম কমিশন পিএসসির জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে, ৪৩তম বিসিএসে আবেদন জমা পড়েছে ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি। এখন পর্যন্ত সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছিলো ৪১তম বিসিএসে। ওই বিসিএসে ৪ লাখ ৭৫ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

রাড্ডায় ভাঙচুরে ওসির অবহেলা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর শাহ আলী এলাকায় ‘রাড্ডা’ পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা