জাতীয়

বঙ্গবন্ধুকন্যা সাংবাদিক-বান্ধব সরকার

নিজস্ব প্রতিবেদক: পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন সাংবাদিক-বান্ধব সরকার। তিনি সবসময় সাংবাদিকদের পক্ষে থাকেন।

শুক্রবার (২৯ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ফিজিওথেরাপি ক্যাম্পিং কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনটির সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিআরপির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন।

পানিসম্পদ উপমন্ত্রী বলেন, সঠিক তথ্যের জন্য জাতি সাংবাদিকের দিকে তাকিয়ে থাকে। সাংবাদিকরা জাতির কল্যাণের জন্য কাজ করবেন। উন্নয়নের পক্ষে থাকবেন। স্বাধীনতার পক্ষে থাকবেন।

এনামুল হক শামীম বলেন, ‘সাংবাদিকদের ন্যায়ের পক্ষে থাকতে হবে। সত্যের সঙ্গে মিথ্যার লড়াইয়ে সত্যের সঙ্গে থাকতে হবে। কারণ, আজ ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে একটি চক্র দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। যে যার মতো মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। সাংবাদিকদের দায়িত্ব নিয়ে জাতির সামনে সত্য তথ্য তুলে ধরতে হবে।’

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার কল্যাণে মানুষের হাতে হাতে মোবাইল ফোন। একটি ঘটনা ঘটলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাৎক্ষণিকভাবে চলে আসে। কখনো মিথ্যা, কখনো সত্য ঘটনা। সত্যের চেয়ে অপপ্রচারই বেশি হয়। ফলে সবার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। এই বিভ্রান্তি থেকে মুক্তি পেতে সঠিক তথ্যের জন্য সাংবাদিকদের দিকে জাতি তাকিয়ে থাকে।

পানিসম্পদ উপমন্ত্রী বলেন, অতীতে যারা পদ্মাসেতু নিয়ে নানা গুজব রটিয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশ ও মানুষের কল্যাণের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, সেই একই মহল সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো ঘটিয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে এবং একে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে গুজব রটনা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা