ছবি: সংগৃহীত
জাতীয়

সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বাংলাদেশ

নওগাঁ প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাংলাদেশ আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। দুর্গাপূজা সম্প্রীতির সেতুবন্ধনকে শক্তিশালী করেছে। কোনও অপশক্তি সম্প্রীতির বন্ধনে আঘাত হানতে পারবে না।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনের অংশ হিসেবে শিবপুর মজুমদার বাড়ি পূজা মন্ডপ পরিদর্শন কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, পূজাকে কেন্দ্র করে কতিপয় ব্যক্তি বা গোষ্ঠী সাম্প্রদায়িক চেতনা ভুলন্ঠিত করার মাধ্যমে সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ওই কুচক্রীমহল সারাদেশে জাতিগত এবং ধর্মীয় বিদ্বেষ সৃষ্টি করে ফায়দা লুটতে চেয়েছিল। কিন্তু সরকার এবং প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের ফলে তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে।

মন্ত্রী স্থানীয়ভাবে পূজা উদযাপন দেশের ঐতিহ্য উল্লেখ করে বলেন, এই অঞ্চলে হিন্দু মুসলমানসহ সব ধর্মের মানুষ একে অপরের উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ভবিষ্যতে এ সম্প্রীতির বন্ধন বজায় থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

গাজায় যুদ্ধবিরতির মাঝেও চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

চুক্তি স্বাক্ষরের এক বছর পার হলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি...

৪৯তম বিসিএস: বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে...

চোখের সামনে মুছে যাচ্ছে মানসুরি গ্রাম

লেবাননের দক্ষিণাঞ্চলের সবুজ পাহাড়ে ঘেরা মানসুরি গ্রামটি আজ যেন এক জীবন্ত ট্র্...

বিএনপি নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছ...

সংসদ সদস্য পদ থেকে মিষ্টির পদত্যাগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা