জাতীয়

ভারতের সৌর, নেপাল-ভুটান থেকে জলবিদ্যুৎ আনবো

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, ভারত থেকে সৌরবিদ্যুৎ এবং নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আনার পরিকল্পনা আছে।

বুধবার (১৩ অক্টোবর) সচিবালয়ে 'সিওপি ২৬' এর এশিয়া-প্যাসিফিক ও দক্ষিণ এশিয়ার অ্যাম্বাসেডর কেন ও ফ্লাহারটির সঙ্গে সাক্ষাতকালে এ কথা জানান তিনি।

নসরুল হামিদ বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বাংলাদেশ দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা বাস্তবায়নে বছরভিত্তিক পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০৩০ সাল পর্যন্ত নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের রোডম্যাপ করা হয়েছে।

তিনি বলেন, কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নেওয়াকে সমর্থন করে বাংলাদেশ পরিকল্পনামাফিক কাজ করছে। ইলেকট্রনিক ভিহাইকেল ব্যবহার সংক্রান্ত নীতিমালা করা হচ্ছে।

সৌর বিদ্যুৎ প্রসারে প্রচুর অকৃষি ভূমি প্রয়োজন উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এটা বেশ কষ্টসাধ্য।

তিনি বলেন, বর্জ্য থেকে বিদ্যুৎ ও বায়ু বিদ্যুৎ নিয়ে কাজ হচ্ছে। ভারত থেকে সৌরবিদ্যুৎ এবং নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আনার পরিকল্পনা আছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্লাইমেট ভারনারেবল ফোরামের সভাপতি হওয়ায় নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বাংলাদেশ অ্যাডভোকেসি করছে বলেও জানান তিনি।

এ সময় অন্যান্যদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন উপস্থিত ছিলেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা