জাতীয়

দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায়  পিইওসি স্থাপন

নিজস্ব প্রতিবেদক: বেসরকারিখাতের অংশগ্রহণে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো প্রাইভেট সেক্টর ইমার্জেন্সি অপারেশন সেন্টার (পিইওসি) স্থাপন করা হয়েছে। ব্যবসায়ীদের অন্যতম বড় সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং স্ট্রেংথেনিং আরবান পাবলিক-প্রাইভেট প্রোগ্রামিং ফর আর্থকোয়েক রেজিলিয়েন্স (সুপার প্রজেক্ট) যৌথভাবে এটি স্থাপন করেছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান পিইওসি উদ্বোধন করেন।

ডিসিসিআই আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় ও ব্যবস্থাপনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি খাতের অংশগ্রহণ। ডিসিসিআইতে স্থাপিত দেশের প্রথম পিইওসি দুর্যোগ মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করবে।’

চীনের কারিগরি ও আর্থিক সহযোগিতায় রাজধানীর তেঁজগাওয়ে এক একর জমির উপর সরকার সেন্টারটি স্থাপনের উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান বলেন, ‘দুর্যোগ সহনশীল অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে নিরাপদ নগরায়ন নিশ্চিত করা সম্ভব। তাতে শিল্প ও বিনিয়োগ ঝুঁকিমুক্ত হবে।

অ্যাকশন এইড-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক গবেষণা কার্যক্রমে বিনিয়োগ বাড়ানো ও অগ্রিম ফান্ড গঠনের জন্য বেসরকারি খাতের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন। উপস্থিত ছিলেন ডাইরেক্টর জেনারেল ফর ইউরোপীয়ান সিভিল প্রটেকশন অ্যান্ড হিউমেনিটারিয়ান এইড অপারেশন্স (ইকো)-এর প্রধান ড্যানিয়ালা ডিওরসো, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট, ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি এন কে এ মবিন, ঢাকা চেম্বারের সহ-সভাপতি মনোয়ার হোসেন সহ পরিচালনা পর্ষদের সদস্যরা।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা