জাতীয়

সৌদিতে ড্রোন হামলা, বাংলাদেশের নিন্দা

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে কিং আব্দুল্লাহ বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদির ওপর হুথি মিলিশিয়াদের হামলা বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মঙ্গলবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও উদ্বেগ জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার (৮ অক্টোবর) সৌদি আরবের জাজান শহরের কিং আব্দুল্লাহ বিমানবন্দরকে লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইন, নৈতিক মূল্যবোধের লঙ্ঘন ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সৌদির ওপর হুথি মিলিশিয়া হামলার ক্রমবর্ধমান সংখ্যা বিবেচনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছ। বাংলাদেশ মনে করছে, এ ধরনের হামলা চলমান শান্তি উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করছে।

ইয়েমেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধান জানানোর পরও এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের জন্য নিন্দা জানিয়ে সৌদি আরব সরকার এবং তার ভ্রাতৃপ্রতিম জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে বাংলাদেশ।

প্রসঙ্গত, শুক্রবার সৌদি আরবের জাজান শহরের কিং আব্দুল্লাহ বিমানবন্দরে ড্রোন হামলায় তিন বাংলাদেশিসহ ১০ জন আহত হয়েছেন। বাংলাদেশ ছাড়াও হামলায় সৌদি আরবের ছয় ও সুদানের একজন নাগরিক আহত হন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা