জাতীয়

তথ্য-প্রযুক্তি খাতে এগিয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। তবে কিছু সমস্যাও আছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ‘টেকসই ডিজিটাল গভর্নমেন্ট সিস্টেম বাস্তবায়নে স্থানীয় সফটওয়্যার খাতের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. শামসুল আলম আরও বলেন, তথ্য প্রযুক্তি খাতের বিকাশে সম্ভব সব কিছুই করা হবে। বর্তমানে বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণা ধরা পড়ছে। এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

পরিকল্পনা বিভাগের আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পরিকল্পনা বিভাগের সচিব জয়নুল বারীর উপস্থাপনায় আলোচনায় অংশ নেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মামুন-আল-রশীদ, শরিফা বেগম, মোসাম্মত নাসিমা বেগম, রমেন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

কমলগঞ্জে নির্মাণের ২৭ বছর পরও সচল হয়নি সেতু

মৌলভীবাজারের কমলগঞ্জে নির্মাণের ২৭ বছর পেরিয়ে গেলে...

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ব্যাপক সংঘর্ষ, শতাধিক কারখানায় ছুটি

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দ...

জমি নিয়ে বিরোধের জেরে শিক্ষককে পিটিয়ে জখম

ময়মনসিংহের ভালুকায় জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে...

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

ইটভাটার জন্য প্রবাসীর জমি দখল চেষ্টার অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জনবসতিপূর্ণ এলাকায় ইটভাটার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা