জাতীয়

করোনা নিয়ন্ত্রণে সুইডেনের চেয়ে এগিয়ে আমরা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ করোনা মহামারি নিয়ন্ত্রণে সুইডেন এমনকি ভারতের চেয়ে ভালো সক্ষমতা দেখিয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক তহবিলের (ইউএনপিএফ) বাংলাদেশ প্রতিনিধি ড. আশা তোরকেলসন।

মঙ্গলবার (১২ অক্টোবর) পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।

বাংলাদেশে প্রায় সাড়ে ৪ বছর দায়িত্ব পালন শেষে আজ পরিকল্পনামন্ত্রীর কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করেন।

মন্ত্রী বলেন, ইউএনপিএফ প্রতিনিধি তার নিজ দেশের জনসংখ্যা ৯০ লাখ উল্লেখ করে বলেন সেখানে বাংলাদেশে জনসংখ্যা ২০ গুণ বেশি। অথচ করোনায় মৃত্যু ২ দেশে প্রায় সমান।

করোনাকালে সরকারের ভূমিকার প্রশংসা করে জাতিসংঘ প্রতিনিধি আরও বলেন, টিকা নেওয়ার ক্ষেত্রে এ দেশের মানুষের সাড়া অনেক বেশি। পৃথিবীর অনেক দেশ এমনকি আমেরিকাতেও টিকার বিষয়ে অনেকের বিরোধিতা আছে।

অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত বলেও এই প্রতিনিধি পরিকল্পনামন্ত্রীকে জানিয়েছেন।

তিনি বলেন, গত ৬ মাস আগে অর্থনীতিতে যে স্থবিরতা ছিলো এখন তা করোনাপূর্ব অবস্থায় ফিরে এসেছে।

তিনি বলেন, যা দেখছি, পূর্ণমাত্রায় চাঞ্চল্য ফিরে এসেছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা