জাতীয়

গায়ে আগুন দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নিউমার্কেট এলাকায় নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যা করেছেন ঈশিতা ইয়াসমিন সিমি (১৯) নামে শিক্ষার্থী।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ছয়টায় চিকিৎসাধীন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ’তে মারা যান তিনি। সিমি আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

ঈশিতা কামরাঙ্গীরচর নোয়াগাঁও গ্রামের মোঃ ইদ্রিসের মেয়ে। তার বাবা গর্ভমেন্ট ল্যাবরেটরি স্কুলের এমএলএসএস কর্মরত এবং তিনি গর্ভমেন্ট ল্যাবরেটরি স্কুলের কোয়ার্টারে পরিবার নিয়ে থাকতেন। দুই ভাই এক বোনের মধ্যে সিমি ছিলেন বড়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল। তিনি জানান, সিমির শরীরে ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। আইসিইউ’তে চিকিৎসাধীন আজ (মঙ্গলবার) সকালে মারা যান।

সিমির চাচা মিজানুর রহমান জানান, গত শনিবার দিবাগত রাতে লেখাপড়ার জন্য তার মা নার্গিস বেগম রাগারাগি করে তার ছোট ভাই শাকিলকে মারধর করলে অভিমানে নিজের গায়ে আগুন ধরিয়ে দেয় সিমি। পরে রাতেই তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সিমির বান্ধবী মারজান মেহজাবিন জানান, যতটুকু জানতে পেরেছি পারিবারিক ও লেখাপড়া বিষয়ে একটু ডিপ্রেশনে ছিল। এই কারণে হয়তো এ ঘটনাটি ঘটাতে পারে। এছাড়া অন্য কোনো কারণ রয়েছে কিনা তা জানা নেই বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার

মাদকসেবী ও মাদক কারবারিদের আটক করে গণপিটুনি, লাঞ্ছনা বা বাড়িঘর ভাঙচুর না করে...

সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা 

দেশে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে...

উদ্বোধন হলো বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (...

জুনের ১৫ দিনে ১৬২ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা

চলতি মাসের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬২ কোটি ৩৯ লাখ মার্কিন ডলার...

সীমান্তে পুশইনে সহায়তা করার অভিযোগে আটক ৭

রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে পুশইনের চেষ্টা বিএসএফেরচাঁপাইনবাবগঞ্জের গোমস্ত...

 ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু ২৮ জুন

দীর্ঘ বিরতির পর দেশে আবারও দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্প...

১ ম্যাচেই ভাগ্য বদল, ৪৫ হাজার থেকে ৭ মিলিয়ন ফলোয়ার ভোজিনহার 

বিশ্বকাপ ফুটবলের মঞ্চ যে রাতারাতি কাউকে বৈশ্বিক তারকা বানিয়ে দিতে পারে, এর বড়...

মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার

মাদকসেবী ও মাদক কারবারিদের আটক করে গণপিটুনি, লাঞ্ছনা বা বাড়িঘর ভাঙচুর না করে...

উলিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।...

তেলের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া প্রাথমিক চুক্তির পর হরমুজ প্রণালি পুনরায় খুল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা