জাতীয়

বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার  

নিজস্ব প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রায়োগিক শিক্ষায় সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

মঙ্গলবার (১২ অক্টোবর) পিরোজপুর সদর উপজেলা পরিষদের সভা কক্ষে বিশ্ব শিক্ষক দিবস ২০২১ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান।

এ সময় মন্ত্রী আরো বলেন, ‘বর্তমান সরকার কারিগরি শিক্ষাকে প্রাধান্য দিচ্ছে। দক্ষ জনশক্তি তৈরির শিক্ষাকে প্রাধান্য দিচ্ছে। যাতে শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিয়ে দেশে ও দেশের বাইরে দক্ষ জনশক্তি হিসেবে নিজের মেধাকে কাজে লাগাতে পারে। বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। অতীতে গবেষণার সীমিত সুযোগ ছিল। শেখ হাসিনা সরকার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য আলাদা অর্থ বরাদ্দ দিচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানে গবেষণাগার তৈরি করে দিচ্ছে, বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের নিয়োগ দিচ্ছে। গতানুগতিক শিক্ষার বাইরে যে আধুনিক শিক্ষাকে কাজে লাগানো যায় সে শিক্ষার প্রসার করাই বর্তমান সরকারের লক্ষ্য। কারণ সার্টিফিকেটভিত্তিক শিক্ষা কোন কাজে আসে না’।

বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে শেখ হাসিনার মতো শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী আর আসেনি উল্লেখ করে এ সময় মন্ত্রী আরো যোগ করেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে শিক্ষা খাতে বাজেট অনেক বৃদ্ধি করা হয়েছে। তবে এ বাজেট আরো বাড়ানো দরকার। শিক্ষকদের আবাসন ব্যবস্থা দরকার, বেসরকারি শিক্ষকদের চাকরি শেষে জীবনযাপনের একটা নিশ্চয়তা থাকা দরকার। পাশাপাশি শিক্ষকদের মর্যাদার ধাপ আরো উপরে নেওয়া দরকার’।

পরে জাতীয় মহিলা সংস্থা, পিরোজপুর জেলা শাখা আয়োজিত কৃতি ছাত্রীদের সনদপত্র বিতরণ ও সুধি সমাবেশে যোগ দেন মন্ত্রী।

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির আহমেদ, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান, পিরোজপুর জেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ণ রায় চৌধুরীসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা