জাতীয়
এডিস মশার লার্ভা

অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি এলাকায় এডিস মশার লার্ভা পাওয়ার অভিযানে মোবাইল কোর্টে ৬ মামলা এবং ৪ স্পট নিলামে সর্বমোট ৬ লক্ষ ২৫ হাজার টাকা আদায় হয়।

শনিবার (৯ অক্টোবর) ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুলকার নায়ন পরিচালিত মোবাইল কোর্টে ১ মামলায় ২০ হাজার টাকা জরিমানা এবং রাস্তা দখল করে রাখা নির্মাণসামগ্রী ৪ হাজার ৫০০ টাকায় স্পট নিলাম করা হয়।

২ নম্বর অঞ্চলে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম সফিউল আজম পরিচালিত মোবাইল কোর্টে ১ মামলায় ১০ হাজার টাকা জরিমানা, ৩ নম্বর অঞ্চলে মালিবাগ চৌধুরীপাড়ায় ১১৯৬ নম্বর অট্টালিকা হোমস নামক নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত মোবাইল কোর্টে ভবনটির সাইট ইঞ্জিনিয়ার মো. ফরহাদ হোসেনকে ৩ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

রাস্তা দখল করে একই ভবনের নির্মাণ সামগ্রী রাখার কারণে মো. সুয়িন রেজাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান, রাস্তা দখল করে রাখা নির্মাণ সামগ্রীগুলো ২৫ হাজার টাকায় স্পট নিলাম করা হয় এবং ৫ নম্বর অঞ্চলে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ পরিচালিত মোবাইল কোর্টে ২ মামলায় ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং রাস্তা দখল করে রাখা নির্মাণসামগ্রী ৩ লক্ষ ২৫ হাজার টাকায় স্পট নিলাম করা হয়। এভাবে মোট ৬ মামলা এবং ৪ স্পট নিলামে সর্বমোট ৬ লক্ষ ৩৪ হাজার ৫০০ টাকা আদায় হয়।

এসময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয় এবং সকলকে এডিস ও কিউলেক্স মশা, এবং ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসি মেয়রের আহবান ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ এবং ‘তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন’ বাস্তবায়নের পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা