জাতীয়

বঙ্গোপসাগরে নিখোঁজ ৩২ জেলে

নিজস্ব প্রতিনিধি (বরগুনা): বরগুনার পাথরঘাটার বঙ্গোপসাগরে দু’টি ট্রলারে ৩২ জেলে মাছ ধরতে গিয়ে আর ফেরত আসেনি। ২৫ সেপ্টেম্বর মাছ ধরতে গিয়ে তারা নিখোঁজ হওয়ার শুক্রবার পর্যন্ত ছয় দিনে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বরগুনা জেলে মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিখোঁজ জেলেরা হলেন- এফবি মায়ের দোয়া ট্রলারের পাথরঘাটা উপজেলার মঠরখাল এলাকার নুর মোহাম্মাদ মিস্ত্রির ছেলে শাহ জাহান, ছাত্তার মোল্লার ছেলে আব্দুর রশিদ, খালেক মিস্ত্রির ছেলে মাসুদ, আব্দুল কুদ্দুসের ছেলে আমির হাসান, আব্দুর রহমানের ছেলে মিরাজ, নুরু মিয়ার ছেলে ছগির, তাফালবাড়ি এলাকার খলিল গোলদারের ছেলে ফারুক, আব্দুর রহমানের ছেলে আব্দুস ছাত্তার, আব্দুল লতিফের ছেলে নাসির, জ্ঞানপাড়া এলাকার আব্দুল গনির ছেলে খলিল, কুদ্দুসের ছেলে আবুল কালাম, বড় টংরা এলাকার আবুল হাশেমের ছেলে ফুল মিয়া এবং এফবি আব্দুল্লাহ ট্রলারের খোকন মাঝি, হুমায়ুন, শাহজাহান ও রাসেল। এফবি আব্দুল্লাহ ট্রালারের অন্য জেলেদের নাম জানা যায়নি।

জানা গেছে, জেলেরা লিটন মাহমুদের মালিকানাধীন এফবি আব্দুল্লাহ নামের একটি ট্রলারে গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে এবং ২৪ সেপ্টেম্বর আব্দুর রহমানের মালিকানাধীন এফবি মায়ের দোয়া ট্রলারটি মৎস্য অবতরণকেন্দ্র থেকে মাছ শিকারে বঙ্গোপসাগরে যায়। এরপর থেকে মায়ের দোয়া ট্রলালের মাঝি শাহজাহানের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি ট্রলারের মালিক।

ট্রলার মালিকদের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এফবি মায়ের দোয়া ও এফবি আব্দুল্লাহ ট্রলার গত ছয়দিন ধরে সাগরে নিখোঁজ রয়েছে। ট্রলার দুটিতে ৩২ জন জেলে রয়েছেন। ট্রলার দুটি উদ্ধারে তিনটি ট্রলার সাগরে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত জেলে ও ট্রলারের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয় কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লুৎফুর রহমান বলেন, কোস্টগার্ড দক্ষিণ জোন ও পশ্চিম জোনসহ সবাইকে বিষয়টি জানানো হয়েছে। নিখোঁজ ট্রলার ও জেলেদের উদ্ধারে অভিযান চলছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ক্যারিবিয়ান শিবিরে এক পরিবর্তন

ব্যক্তিগত কারণে ওয়েস্ট ইন্ডিজ দল থে...

মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে মিজানুর...

নানা আয়োজনে ভোলায় লালনের তিরোধান দিবস পালিত

বাউলসম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে...

দোকানের সিসি ক্যামেরায় চুইংগাম লাগিয়ে মালামাল চুরি

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার থানা রোডে মোল্যা ফাস্টফুড কর্নার নামে একটি দোকানে...

ফাইনালের দৌড়ে টিকে থাকতে বাংলাদেশের সামনে যে কঠিন সমীকরণ

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শুরুটা একেবারেই ভালো হলো না বাংলাদেশ দলের জন্য। সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা