জাতীয়

৬ লাখ টাকাসহ তিন কলেজছাত্রী উধাও

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে ৬ লাখ টাকাসহ তিন কলেজছাত্রী উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা নগদ টাকা ছাড়াও স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে গেছে। তিন বান্ধবীই দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় শুক্রবার (১ অক্টোবর) পল্লবী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই তিন ছাত্রীর একজনের মা। এর আগে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বাসা থেকে বের হয়ে তারা উধাও হয় বলে পরিবারের অভিযোগ।

লিখিত অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) একই সময়ে তার মেয়েসহ তিনজন উধাও হয়। তার মেয়ে বাসা থেকে ছয় লাখ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে গেছে। আরেকজন আড়াই ভরি স্বর্ণালংকার এবং অপরজন ৭৫ হাজার টাকা নিয়ে গেছে। তারা মিরপুর–১৪ এলাকায় বসবাস করে। ওই এলাকারই তিন ব্যক্তি বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে তিনজনকে অপহরণ করেছেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, তিনজন উধাও হয়েছে এমন একটি অভিযোগ পেয়েছি। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত বলার মতো কোনো অগ্রগতি নেই বলেও মন্তব্য করেন তিনি।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা