জাতীয়

ডেঙ্গু মোকাবিলায় ডিএনসিসির কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় এডিস মশা এবং ডেঙ্গু মোকাবিলায় ৩৩৭ শিক্ষাপ্রতিষ্ঠানে ফগিং ও লার্ভিসাইডিংসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম এর নির্দেশনা মোতাবেক ‘শিক্ষার জন্য সুস্থ্য পরিবেশ’ বজায় রাখতে এবং এডিস মশা ও ডেঙ্গু মোকাবেলায় সরকারি, বেসরকারি ও আধাসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই কার্যক্রম পরিচালিত হয়।

এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শুক্রবারও (১৭ সেপ্টেম্বর) ৪৭২ শিক্ষাপ্রতিষ্ঠানে ফগিং ও লার্ভিসাইডিংসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

কোভিড-১৯ পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ১২ই সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খোলা হয়। শিক্ষার্থীদের স্বাস্থ্যকর পরিবেশে শিক্ষাগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যেই ডিএনসিসির মেয়র ‘শিক্ষার জন্য সুস্থ্য পরিবেশ’ কর্মসূচি গ্রহণ করেন।

কর্মসূচিতে জানানো হয়, নিজেদের বাসাবাড়ি কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে, তাই ‘তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন’।

এছাড়া নাগরিক সেবায় ব্যবহৃত ‘সবার ঢাকা’ মোবাইল অ্যাপস অথবা ০৯৬০২২২২৩৩৩ ও ০৯৬০২২২২৩৩৪ নম্বর হটলাইন কিংবা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে অবহিত করা হলে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ ফগিং ও লার্ভিসাইডিংয়ের ব্যবস্থা করা হবে।

এছাড়াও বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু রোগীর সঠিক তথ্যাদি ডিএনসিসিকে সরবরাহ করা হলে দ্রুততম সময়ের মধ্যেই সংশ্লিষ্ট ডেঙ্গু রোগীর বাড়ীসহ আশেপাশে ২০০ মিটার পর্যন্ত ফগিংসহ লার্ভিসাইডিংয়ের ব্যবস্থা করা হবে।

সুস্থ্যতার জন্য লজ্জা পরিহার করে সবাই মিলে ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ স্লোগানটিকে বাস্তবায়নের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও জোরদার করে চলমান সামাজিক আন্দোলনকে সফল করতে হবে।

‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ তাই বিদ্যমান করোনা পরিস্থিতিতে সকলকে সঠিকভাবে মাস্ক পরিধানসহ সরকারী নির্দেশনা ও স্বাস্থ্য বিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা