জাতীয়

যুক্তরাজ্যর রেড লিস্ট মুক্ত হচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: অবশেষে যুক্তরাজ্যর রেড লিস্ট থেকে বাদ পড়ছে বাংলাদেশ। আগামী সপ্তাহ থেকে এটি কার্যকর হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে। আর কার্যকর হলে হোটেল কোয়ারেন্টিন ছাড়াই বাংলাদেশ থেকে ব্রিটেন ভ্রমণের সুযোগ পাওয়া যাবে।

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, লন্ডনের হাইকমিশনের তৎপরতা আর কমিউনিটির মানুষের দাবির মুখে এ ভোগান্তির অবসান হতে যাচ্ছে।

জানা গেছে,কয়েক হাজার ব্রিটিশ নাগরিক হোটেল কোয়ারেন্টাইনের ঝক্কি এড়াতে কয়েক মাস ধরে বাংলাদেশে অবস্থান করছেন। অন্যদিকে, বাংলাদেশি টাকায় প্রায় তিন লাখ টাকা ব্যয়ে হোটেল কোয়ারেন্টাইন এড়াতে অনেকে ভিসা পেয়েও ব্রিটেনে আসতে পারছেন না।

প্রবীণ কমিউনিটি নেতা শাহনুর চৌধুরী বৃহস্পতিবার রাতে বলেন, প্রায় ৬ হাজার বৃটিশ বাংলাদেশি বাংলাদেশে আটকা পড়েছেন। কারন তারা বৃটেন ফিরলে প্রায় তিন লাখ টাকা খরচ করে হোটেল কোয়ারেন্টাইন করতে হবে।

এদিকে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ ইঙ্গিত দিয়েছেন যে, বিদেশ থেকে আসা দুই ডোজ টিকা নেওয়া ব্রিটেন ভ্রমণকারীদের দুটি পিসিআর পরীক্ষা শিগগিরই বাদ দেওয়া হবে। গত মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) হাউজ অব কমন্সকে সাজিদ জাভিদ বলেন, 'আমরা ভ্রমণ ব্যবস্থাকে ঘিরে কিছু পরিবর্তনের পরিকল্পনা করছি।'

তথ্য বিশ্লেষক এবং ভ্রমণ বিশেষজ্ঞ টিম হোয়াইট দ্য ইন্ডিপেনডেন্টকে বলেছেন, তুরস্ক, পাকিস্তান এবং মেক্সিকো রেড লিস্ট থেকে সরে যেতে পারে। তিনি আরও বলেন, আর্জেন্টিনা, বাংলাদেশ, ডোমিনিকান রিপাবলিক, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালদ্বীপ, মেক্সিকো, পাকিস্তান, পেরু, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং তুরস্ক রেড লিস্ট থেকে বাদ পড়ার শক্তিশালী প্রার্থী।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা