দেশে ফেরত আসা বাংলাদেশি নাগরিকরা
জাতীয়

আফগানিস্তান থেকে দেশে ফিরলেন নয় বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তান থেকে দেশে ফেরত আসলেন বাংলাদেশের নয় নাগরিক। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ও জার্মানির একটি সংস্থায় কাজ করতেন তারা। এর মাঝে ব্র্যাকে কর্মরত তিনজন মঙ্গলবার পাকিস্তান হয়ে ঢাকায় ফিরেছেন।

টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছেন। এই ছয়জন বাংলাদেশি কাজ করতেন আফগানিস্তানে জার্মানির একটি সংস্থায়।

ভয়েস অব আমেরিকা জানিয়েছে, সদ্য বিদ্রোহী গোষ্ঠীটি ক্ষমতা দখলের পর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের উদ্ধার করে সৌদি আরবের রিয়াদে নিয়ে যায় ২৮শে আগস্ট। এরপর রিয়াদ থেকে এই ৬ জনকে সামরিক বিমানে করে ৩০শে আগস্ট নেওয়া হয় স্পেনের রোটা মার্কিন সামরিক ঘাঁটিতে। এরপর তারা রোটা মার্কিন সামরিক ঘাঁটিতে অবস্থান করছিলেন। দেশে ফেরার জন্য বাংলাদেশ দূতাবাসের সহায়তা চান। সবার সহযোগিতা নিয়ে সেই ৬ জন মালাগা থেকে ঢাকা ফিরেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে সামস বলেন, সব মিলিয়ে আফগানিস্তানে মোট ৩০ বাংলাদেশি ছিলেন। তাদের মধ্যে ২৩ জন দেশে ফিরেছেন। বাকি সাতজন স্বেচ্ছায় আফগানিস্তানে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তীতে তারা ফেরত আসতে চাইলে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা