জাতীয়

বিমানবন্দরে করোনা পরীক্ষাগার বসাবে ৭ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: প্রবাসীদের দীর্ঘ আন্দোলনের পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার আরটি-পিসিআর পরীক্ষাগার বসাতে সাতটি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আগামী তিন থেকে ছয় দিনের মধ্যে বিমানবন্দরে এই পরীক্ষাগার স্থাপন করবে প্রতিষ্ঠানগুলো।

বুধবার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারওয়ার আলম স্বাক্ষরিত এক চিঠিতে এসব কথা জানানো হয়। অনুমোদন পাওয়া সাতটি প্রতিষ্ঠান হলো—স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, গুলশান ক্লিনিক লিমিটেড এবং ডি এম এফ আর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওই চিঠিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তর এই সাত প্রতিষ্ঠানের নাম প্রস্তাব করেছে। আর এই সাত প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

সাতটি প্রতিষ্ঠানের মধ্যে স্টেমজ হেলথ কেয়ার তিন দিনের মধ্যে বিমানবন্দরে পরীক্ষাগার স্থাপন করতে পারবে বলে মন্ত্রণালয়কে জানিয়েছে। বিমানবন্দরে বহির্গামী যাত্রীরা এখানে করোনার নমুনা পরীক্ষা করতে পারবেন দুই হাজার টাকা খরচে। সিএসবিএফ হেলথ সেন্টারের ল্যাব স্থাপনে সময় লাগবে পাঁচ দিন, নমুনা পরীক্ষার খরচ নিবে এক হাজার ৮৫০ টাকা।

চিঠিতে আরও জানানো হয়, এএমজেড হাসপাতাল পাঁচ দিনে পরীক্ষাগার স্থাপন করতে পারবে, নমুনা পরীক্ষায় খরচ নেবে এক হাজার ৮০০ টাকা। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল চার দিনে পরীক্ষাগার স্থাপন করতে পারবে, নমুনা পরীক্ষার খরচ নেবে ২ হাজার টাকা।

জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজ পরীক্ষাগার স্থাপন করতে ছয় দিন চেয়েছে এবং খরচ চেয়েছে ১ হাজার ৭০০ টাকা। পাঁচ দিনে পরীক্ষাগার স্থাপন করতে পারবে বলে জানিয়েছে গুলশান ক্লিনিক, যাদের নমুনা পরীক্ষার খরচ এক হাজার ৭৫০ টাকা। আর ডিএমএফআর পরীক্ষাগার স্থাপন করতে সময় চেয়েছে চার দিন, যেখানে নমুনা পরীক্ষার খরচ দুই হাজার ৩০০ টাকা।

চিঠিতে এই সাত নির্বাচিত পরীক্ষাগারকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত সময়ের মধ্যে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউরের (এসওপি) আলোকে পরীক্ষাগার স্থাপনের প্রয়োজনীয় স্থান বরাদ্দসহ আনুষঙ্গিক ব্যবস্থা নিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানকে নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে প্রবাসী কল্যাণ। পাশাপাশি সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান মেনে উপযুক্ত পরীক্ষাগার শুরুর নির্দেশ জারি করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা