জাতীয়

বয়স জালিয়াতি বায়তুল মোকাররমের ইমামের

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা সনদে বয়স জালিয়াতি করে বায়তুল মোকাররমে ইমামতি নেয়ার যে অভিযোগ সিনিয়র পেশ ইমাম মিজানুর রহমানের বিরুদ্ধে উঠেছে তা নিষ্পত্তি করতে ইসলামিক ফাউন্ডেশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বুধবার (১৫ সেপ্টেম্বর) এক রিটের শুনানি শেষে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম। রিটের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুল কুদ্দুস বাদল।

পরে আব্দুল কুদ্দুস জানান, ২০১২ সালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইমাম হিসেবে নিযুক্ত হন মিজানুর রহমান। বর্তমানে সিনিয়র পেশ ইমামের পাশাপাশি ভারপ্রাপ্ত খতিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। সরকারের অডিট বিভাগের এক প্রতিবেদনে, জাতীয় মসজিদের এই ভারপ্রাপ্ত খতিবের বিরুদ্ধে বয়স জালিয়াতি করে ইমাম পদে নিয়োগ পাওয়ার তথ্য উঠে এসেছে।

এই আইনজীবী জানান, অডিট বিভাগের প্রতিবেদনে ইমাম মিজানুরের জন্ম সাল লেখা ১৬ মে ১৯৭৭। অথচ মিজানুরের শিক্ষাগত সব সার্টিফিকেটে তার জন্ম সাল ১৬ মে ১৯৭৪। বয়স তিন বছর কমানোয়, তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে নিরীক্ষা অধিদপ্তর। সেই সঙ্গে ২০১২ সাল থেকে নেয়া সব বেতন ভাতা ফেরত দেয়ার সুপারিশ করা হয়েছে।

এই নিয়োগের অস্বচ্ছতা নিয়ে ২০১৬ সালেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে অভিযোগ করেন মুক্তিযোদ্ধা এনামুল হক। তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আবেদন করেন। পরে তদন্তের দায়িত্ব দেয়া হয় ইসলামিক ফাউন্ডেশনকে। তদন্তে আগ্রহ না দেখিয়ে ৫ বছর ফেলে রাখা হয় আবেদনটি।

পরে মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মুক্তিযোদ্ধা এনামুল হক। ওই রিটের শুনানি নিয়ে তার আবেদনটি নিষ্পত্তি করতে নির্দেশ দেয় হাইকোর্ট।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা