প্রধানমন্ত্রী
জাতীয়

স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর 

করোনা মহামারির পরিস্থিতিতে সকল্কে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী সেখ হাসিনা। তিনি বলেন, করোনাকালীন সময়ে সকলকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে। দেশের মানুষ এবং প্রবাসীদের মঙ্গল কামনা চেয়েছেন তিনি।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সংসদে জাতীয় পার্টির সংরক্ষিত আসনের এমপি মাসুদা এম রশীদ চৌধুরীর মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনাকালে এ কথা বলেন সরকারপ্রধান।

তিনি বলেন, আমরা অনেক সংসদ সদস্যকে হারিয়েছি টা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এরকম প্রতিদিন-প্রতিমুহূর্তে শোক প্রস্তাব নিতে চাই না। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।

তিনি আরও বলেন, আমরা সংসদ সদস্য এমপি মাসুদা রশীদ চৌধুরীকে হারিয়েছি। তিনি অত্যন্ত বিদুষী ছিলেন। তার মতো শিক্ষা-দীক্ষা ও জ্ঞানসম্মত মানুষ মেয়েদের মধ্যে কমই পাওয়া যায়। এছাড়া তিনি একাধারে রাজনীতিবিদ, চিত্রশিল্পী, সমাজসেবক, নারী উদ্যোক্তা, খেলাধুলাসহ নারীদের নতুনভাবে প্রেরণা যুগিয়েছেন। এরকম বহুগুণ সম্পূর্ণ মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন। এটা আমাদের সমাজের জন্য বিরাট ক্ষতিসাধন হলো।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা