জাতীয়

মতিঝিলে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে হৃদয় (২০) নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। সোমবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে কমলাপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মতিঝিল থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ মিজানুর রহমান।

তিনি জানান, দক্ষিণ কমলাপুর বাজার রোড এলাকায় রক্তাক্ত অবস্থায় হৃদয় পড়ে ছিলেন। সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে এসআই মিজানুর রহমান জানান, নিহত হৃদয়ের শরীরের ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাকে কে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া না গেলেও, ধারণা করা হচ্ছে, হৃদয় যাদের সাথে চলাফেরা করত তাদের মধ্যেই কেউ হয় তো ঘটনাটি ঘটিয়েছে।

তিনি আরও জানান, নিহত হৃদয় কমলাপুর এলাকায় ভাসমান অবস্থায় ঘুরাফেরা করত। সে মাদক ডেন্ডি খোর ছিল। তার শরীরে প্রায় অংশে ব্লেড দিয়ে কাটা পুরাতন চিহ্ন ছিল। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেও তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে বলে জানান।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা