শেখ হাসিনা
জাতীয়

জাতিসংঘে শেখ হাসিনার ভাষণ ২৪ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৬তম অধিবেশনে ভার্চুয়াল ভাষণ দেবেন। এটি হবে তার জাতিসংঘে ১৮তম ভাষণ। এর আগে তিনি ১৭ বার জাতিসংঘে ভাষণ দিয়েছেন। আগামী রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেএফকে এয়ারপোর্টে অবতরণ করবেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্ট দফতরর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বাধীন প্রতিনিধি দলে একমাত্র মন্ত্রী হিসেবে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন। এছাড়াও থাকবেন বঙ্গবন্ধুর দৌহিত্র প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, অটিস্টিক আন্দোলনের বিশ্বনেতা সায়মা ওয়াজেদ পুতুল এবং সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ।

প্রধানমন্ত্রীর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারাও আসছেন। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং আরও কয়েকজন কর্মকর্তা আসবেন জাতিসংঘের গুরুত্বপূর্ণ বৈঠকের সমন্বয়সাধনের জন্য।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মন্ত্রী, এমপি ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা নিষিদ্ধ হচ্ছেন

এতোদিন যে নিয়ম ছিল, সেটার পরিবর্তন ঘটছে। বেসরকারি...

তিন দিনের মধ্যে মুন্সীগঞ্জ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

মুন্সীগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে ক...

ভারতের কিছু মিডিয়ায় তারেক রহমানের বক্তব্যের ভুল ব্যাখ্যা

সম্প্রতি লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ...

তাজমহল, হুমায়ুনের সমাধি ও দিল্লি হাট পরিদর্শন করবেন পাকিস্তানের মন্ত্রী

নানা জল্পনার পর অবশেষে তাজমহল পরিদর্শনের অনুমতি পে...

ওয়েলিংটনে ভারতের রানের বন্যা!

ওয়েলিংটন টেস্টে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকে...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা