জাতীয়

জাবির ছাত্রকে পেটালো আনসার

জাবি প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র নূর হোসেনকে রুমে আটকে পেটালেন স্মৃতিসৌধে দায়িত্বরত আনসার সদস্যরা। গুরুতর আহত নূরকে সাভারে এনাম মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনা ঘটে সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে। নূর জাবির প্রাণিবিদ্যা বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী।

জাতীয় স্মৃতিসৌধে কর্তব্যরত গণপূর্ত বিভাগের ইনচার্জ উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি বলেন, আনসার সদস্যের সঙ্গে ওই শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আনসারের সদস্যরা তাকে মেরেছে। খবর পাওয়ার মাত্রই আমি সেখানে যাই। এরপরই পুলিশের সদস্যরা আসেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি।

মারধরের শিকার নূর বলেন, বিকেলে দুই ভাগনেকে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে ঘুরতে গিয়েছিলাম। আনসার সদস্যরা সেখানে অনেক দর্শনার্থীর কাছ থেকে টাকা নিয়ে প্রবেশ করাচ্ছিল। এ নিয়ে প্রতিবাদ করায় আমাকে একটি রুমে আটকে নারকীয় কায়দায় মারধর করেছে। সাত থেকে আটজন আনসার সদস্য তলপেট, গলা, ঠোঁটে মারাত্মকভাবে আঘাত করেছে। তারা আমার মাথায়ও আঘাত করে এবং লাঠি দিয়ে পা থেঁতলে দেয়।

জাবির শিক্ষার্থী জহির ফয়সাল বলেন, নূরকে অমানবিক নির্যাতন করেছে আনসার সদস্যরা। পরে তাকে হাসপাতালে ভর্তি করিয়েছি। সে প্রচণ্ড আঘাত পেয়েছে। জাবির শিক্ষার্থী বলে পরিচয় দেওয়ার পরও নির্যাতন করে তারা।

তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হবে বলেও জানান তিনি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা