জাতীয়

বাংলাদেশ-ভারত ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় বাংলাদেশ-ভারত ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ভারতের সিভিল এভিয়েশন অথরিটি গত ২৮ আগস্ট ফ্লাইট চলাচলের প্রস্তাব দেয়। এতে সম্মতি জানিয়ে ৪ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সম্মতি জানিয়ে ভারতের সিভিল এভিয়েশনকে চিঠি দিয়েছে বেবিচক। নিয়মিত শিডিউল ফ্লাইট চালু না হওয়া পর্যন্ত এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট চলবে।

তবে ফ্লাইট চলাচল করলেও স্বাস্থ্যবিধি দিয়েছে বেবিচক। ভারত থেকে বাংলাদেশে আসলে ১৪ দিন বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। বাংলাদেশ আসার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করে করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে। উড়োজাহাজের ধারণক্ষমতার ৯০ শতাংশ যাত্রী পরিবহন করতে হবে এয়ারলাইন্সগুলোকে।

ভারতের এসব প্রস্তাবে সম্মতি জানিয়ে দেশটির সিভিল এভিয়েশনকে চিঠি দিয়েছে বেবিচক। একই সঙ্গে ফ্লাইট ফ্রিকোয়েন্সি ৭টি থেকে বাড়িয়ে ১০টি করার প্রস্তাব দিয়েছে বেবিচক। এছাড়া এয়ারলাইন্স কর্মীদের সিমিউলেটর প্রশিক্ষণের জন্য বিজনেস ভিসা সুবিধা দেওয়ার প্রস্তাবও করেছে বেবিচক।

বেবিচকের এক কর্মকর্তা বলেন, ফ্লাইট চলাচলে ভারতের পক্ষ বেবিচকের কাছে চিঠি এসেছিলো। এ প্রস্তাবে সম্মতি জানায় বেবিচক। এখন ভারতের পক্ষ থেকে সম্মতি আসলেই এয়ারলাইন্সগুলো ফ্লাইট পরিচালনা করতে পারবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা