জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পক্ষে পরামর্শকরা

নিজস্ব প্রতিবেদক: এবার করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটিও দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পক্ষে মত দিয়েছে। এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয়কে জানাবে কমিটি।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে মতামত ঠিক করতে বৈঠকে বসে কমিটি। বৈঠকে কমিটির সদস্যরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পক্ষে একমত হন।

বৈঠক শেষে রাত পৌনে ১২টার দিকে কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা এ কথা জানান। তিনি বলেন, করোনার শনাক্তের হার কমে এসেছে। করোনার টিকা নেওয়া মানুষের সংখ্যার প্রতিদিনই বাড়ছে। সার্বিক দিক বিবেচনায় এখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি তৈরি হয়েছে। তবে কিছু স্বাস্থ্য সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।

গত ২৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত সভায় পরিকল্পনা নেওয়া হয়, টিকা দেওয়া সাপেক্ষে বিশ্ববিদ্যালয়গুলো আগামী ১৫ অক্টোবরের পর থেকে খুলতে পারবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, ১৫ অক্টোবরের পর থেকে বিশ্ববিদ্যালয় খোলার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, সেটি আলোচনা সাপেক্ষে পরিবর্তনও হতে পারে। অর্থাৎ সময় এগিয়েও আসতে পারে। অবশ্য বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত নেয়।

উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত করোনা সংক্রমণের হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায় কি না, সে বিষয়ে কারিগরি পরামর্শক কমিটির পরামর্শ চাওয়ার সিদ্ধান্ত হয় ওই সভায়। সেই সিদ্ধান্ত চাওয়ার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে বৈঠকে বসে কারিগরি কমিটি। সেখানেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে মত উঠে আসে।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী রোববার আন্তমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে। এই সভাতেই বিস্তারিত আলোচনা করে খোলার সিদ্ধান্ত হতে পারে।

করোনা মহামারির জন্য গত বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা