জাতীয়

বাঙালির প্রাণের প্রদীপ বঙ্গবন্ধু 

নিজস্ব প্রতিবেদক: ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান, এমপি বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন শোষিত আর বঞ্চিত মানুষের আশার বাতিঘর। তিনি তাঁর সারাজীবনের সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে নিপীড়িত বাঙালি জাতিকে উপহার দিয়েছেন একটি স্বাধীন দেশ, একটি লাল সবুজের পতাকা। বঙ্গবন্ধু একটি আদর্শ, চেতনা ও দর্শনের নাম। বাঙালির প্রাণের প্রদীপ বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। স্বৈরাচারি শাসনের বিরুদ্ধে বঙ্গবন্ধু ছিলেন এক প্রবল ঝড়, শোষণের বিরুদ্ধে এক স্ফুলিঙ্গ।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত “জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম” শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, মানবপ্রেম, মহানুভবতা ও অসীম সাহসিকতা বঙ্গবন্ধুকে এক কালজয়ী ব্যক্তিত্বে পরিণত করেছিল। পরাধীন বাঙালি জাতিকে মুক্তির স্বাদ দিয়েছিলেন তিনি। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন পূরণে জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আজ এক অনন্য উচ্চতায় আসীন হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: নূরুল ইসলাম পিএইচ ডি এবং মুখ্য আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোঃ মুশফিকুর রহমান (অতিরিক্ত সচিব)। অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর মো: শাহজাহান সিদ্দিকী বীর বিক্রম, এ এফ এম ইয়াহিয়া চৌধুরী ও ড. মাওলানা মুহাম্মদ কাফীলুদ্দীন সরকার বক্তব্য রাখেন। ইসলামিক ফাউন্ডেশনের সকল পরিচালকবৃন্দ, জেলা কার্যালয়ের উপ-পরিচালকবৃন্দ ও ইসলামিক ফাউন্ডেশনের সকল কর্মকর্তা-কর্মচারিরা এই ভার্চুয়াল সভায় সংযুক্ত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা