জাতীয়

কাবুল থেকে ঢাকার পথে ছয় বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানে আটকে পড়া ছয়জন বাংলাদেশি নাগরিক কাতারের রাজধানী দোহায় অবস্থান করেছেন।

মঙ্গলবার (৩১ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটে দোহা থেকে দুবাই হয়ে এমিরাতস এয়ারের ফ্লাইটে (ইকে-৫৮৪) দেশে ফিরবেন তারা।

এ ছয়জন বাংলাদেশি আফগানিস্তানের টেলিকম কোম্পানি আফগান ওয়্যারলেসে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তারা কাবুল থেকে দোহায় ফিরে মার্কিন সামরিকঘাঁটিতে ছিলেন ।

যে ছয়জন বাংলাদেশি ফিরছেন তারা হলেন- রাজিব বিন ইসলাম, মো. কামরুজ্জামান, মোহাম্মদ নজরুল ইসলাম, ইমরান হোসেন, আবু জাফর মো. মাসুদ করিম ও শেখ ফরিদ উদ্দিন।

এর আগে কাবুল থেকে তিনজন বাংলাদেশি দোহায় পৌঁছেছেন। এ নিয়ে ১৫ জন বাংলাদেশি কাবুল থেকে দোহায় অবস্থান করেছেন। এর মধ্য থেকে আফগান ওয়্যারলেসে কর্মরত ছয়জন বাংলাদেশি প্রথম ধাপে মঙ্গলবার রাতে ঢাকায় ফিরছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কাবুলে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে আফগান ওয়্যারলেসে কর্মরত ছয়জন বাংলাদেশি মার্কিন বাহিনীর সহায়তায় শুক্রবার (২৭ আগস্ট) দোহায় পৌঁছায়।

সান নিউজ/ এনএএম/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক দুপুরে

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সামনে রেখে সরকারের বিভ...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা