জাতীয়

পদ্মা সেতুর স্প্যানে আঘাতের চিহ্ন নেই

নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর স্প্যানে ফেরির আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

পদ্মা সেতুর স্প্যানে মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা দেয়ার খবর প্রকাশ করে কয়েকটি সংবাদমাধ্যম। এতে দাবি করা হয়, আঘাতে ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ড বা মাস্তুল ভেঙে গেছে।

তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তারা জানান, সেতুতে ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ডের কোনো ধরনের স্পর্শ বা ধাক্কা লাগেনি। এটি নিয়ন্ত্রণ করা যায়। সেতুর স্প্যানের স্পর্শ লাগার আগেই স্ট্যান্ডটি নুইয়ে ফেলা হয়েছিল। একই বক্তব্য দিয়েছে সেতু কর্তৃপক্ষও।

এ ঘটনার পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সরেজমিনে পরিদর্শনে যান।

তিনি জানান, সেতুতে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কার যে খবর গণমাধ্যমে এসেছে, সরেজমিনে পরিদর্শন করে সে ধরনের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

পদ্মা সেতুতে একাধিকবার ফেরির ধাক্কার বিষয়ে তিনি বলেন, এখানে কোনো ধরনের অন্তর্ঘাত আছে কি না তা খতিয়ে দেখতে হবে।

ভবিষ্যতে এ ধরনের আঘাতের ঘটনা যাতে না ঘটে সে জন্য কঠোর পদক্ষেপ নেয়ারও নির্দেশনা দেয়া হয়েছে।

২০০১ সালে তখনকার সরকার বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান হিসেবে একজন ‘অযোগ্য ব্যক্তিকে’ নিয়োগ দেয় জানিয়ে কাদের বলেন, তখন এ নিয়ে মিডিয়ায় অনেক সমালোচনা হয়। এই চেয়ারম্যানকে নিয়ে তখনকার সময় একটা গ্রুপ জাহাজ ও ফেরি ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত।

সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, সেই লোকেরা এখনও এখানে জড়িত, সে জন্য অবশ্যই তদন্ত করা হবে, কোনো ষড়যন্ত্র আছে কি না।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা