জাতীয়

আশুরা সত্য-সুন্দরের প্রেরণা: রাষ্ট্রপতি

সাননিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, পবিত্র আশুরার শাশ্বত বাণী সত্য ও সুন্দরের পথে চলার প্রেরণা যোগায় এবং অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে।

শুক্রবার (২০ আগস্ট) পবিত্র আশুরা উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৯ আগস্ট) এক বাণীতে এ কথা বলেন তিনি।পবিত্র আশুরা উপলক্ষ্যে রাষ্ট্রপতি কারবালা প্রান্তরে শাহাদত বরণকারী শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, পবিত্র আশুরা সমগ্র মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যময় ও শোকের দিন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে হিজরি ৬১ সনের ১০ মহরম হযরত মুহাম্মদ (সা.) এর প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.), তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহচররা ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালায় শাহাদাতবরণ করেন। ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখার জন্য তাদের এ আত্মত্যাগ ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে।

রাষ্ট্রপতি বলেন, পবিত্র আশুরার মহান শিক্ষা আমাদের সবার জীবনে প্রতিফলিত হোক এ প্রত্যাশা করি। ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। এখানে হানাহানি, হিংসা, দ্বেষ বা বিভেদের কোন স্থান নেই।

পবিত্র আশুরার এ দিনে তিনি সাম্য, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা