জাতীয়

ডেঙ্গু বিষয়ে রাজউকের ১২৯ ভবন পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু প্রতিরোধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ১২৯টি ভবন পরিদর্শন করেছে। এসময় ভবন নির্মাণ তদারকি ও ডেঙ্গুর বিস্তার রোধে এ অভিযান পরিচালিত হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় পরিচালিত বিশেষ এই অভিযানে নগরবাসীকে ডেঙ্গু বিষয়ে সতর্ক করা হয়।

রাজউক পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) প্রকৌশলী মো. মোবারক হোসেন জানান, এডিস মশার বংশ বিস্তার রোধ এবং নির্মাণ ব্যত্যয় তদারকি করতে রাজউকের আওতাধীন ৮টি জোনে আজ ১৯টি টিম পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে।

এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২৩টি নির্মিত ও ২৭টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। আর ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৩৬টি নির্মিত ও ৪২টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়।

পরিদর্শন কার্যক্রম চলাকালীন এডিস মশার বংশ বিস্তার রোধে মশার সম্ভাব্য উৎপত্তিস্থল ভবন মালিক বা নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধির মাধ্যমে পরিষ্কার করানো হয়। এ সময় ব্লিচিং পাউডার, মশা-নাশক স্প্রে এবং কেরোসিন তেল ছিটানোর পাশাপাশি ভবনের চারপাশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা