জাতীয়

সম্মিলিত প্রচেষ্টায় আধুনিক ঢাকা গড়ে তুলতে হবে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, শোককে শক্তিতে রূপান্তরিত করে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে গুলশানের নগর ভবনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালরাতে ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যসহ যারা শহীদ হয়েছেন তাঁদের সকলকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বলেই স্বাধীনতার পূর্বে যেখানে একটি অর্থবছরে সমগ্র পূর্ব পাকিস্তানের বাজেট ছিল প্রায় ৭শত কোটি টাকা সেখানে বর্তমানে শুধুমাত্র ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাজেটই সাড়ে ৪ হাজার কোটি টাকার বেশী।

মো. আতিকুল ইসলাম বলেন, ক্ষমতা ভোগের জন্য নয়, জনগণকে সেবা করার জন্যই মেয়র নির্বাচিত হয়েছেন। তাই নগরপিতা হিসেবে নয়, নগরবাসীর সেবক হিসেবেই কাজ করতে চান।

তিনি বলেন, ডিএনসিসির ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডের নির্ধারিত ৫৪টি টিকা কেন্দ্রে গত ৭ই আগস্ট থেকে ১২ই আগস্ট পর্যন্ত একযোগে নগরীর প্রায় দেড় লক্ষ মানুষকে কোভিড-১৯ এর টিকা প্রদান করা হয়েছে। এবারের পবিত্র ঈদুল আজহায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় প্রায় সাড়ে ৩ লক্ষ পশু কোরবানী হলেও সবার আন্তরিক সহযোগিতায় ১২ ঘন্টারও কম সময়ের মধ্যেই কোরবানীর বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।

মো. আতিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় প্রিয় মাতৃভূমি দ্রুতই উন্নত ও সমৃদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে, এটাই তাঁর প্রত্যাশা।

তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগনের মাঝে বিতরণের জন্য ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির নিকট ২ লক্ষ মাস্ক হস্তান্তর করেন।
এর আগে ডিএনসিসি মেয়র স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীকে সাথে নিয়ে নগর ভবনের লেভেল-৮ এ সুসজ্জিত মুজিব কর্ণারের শুভ উদ্বোধন করেন।
১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালরাতে ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক জনাব এস এম মান্নান কচি, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা এবং কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা