জাতীয়

বন্ধুত্বের ৫০ বছর উদযাপন করবে রাশিয়া

কূটনৈতিক প্রতিবেদক: রাশিয়া বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করতে আগ্রহী বলে জানিয়েছেন রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেনতেভিচ মান্তিতস্কি।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাশিয়ার রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন। এছাড়া রাশিয়া ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন রাশিয়ার রাষ্ট্রদূত।

ঈশ্বরদী বিমানবন্দরকে সচল করতে রাশিয়াকে বিনিয়োগের আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ ও রাশিয়া উভয় দেশই জাতিসংঘসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে সম-আদর্শ ধারণ করে।

রাশিয়ার সঙ্গে বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে রাশিয়ার অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন তিনি। সে সময় রাশিয়া বাংলাদেশের পক্ষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দুটি ভেটো ক্ষমতা প্রয়োগ না করলে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট অন্যরকম হতে পারতো বলেও মন্তব্য করেন শাহরিয়ার আলম।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা