সংগৃহীত ছবি
জাতীয়

তাজিয়া মিছিলের প্রস্তুতি শুরু 

নিজস্ব প্রতিবেদক: পবিত্র আশুরা উপলক্ষ্যে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে রাজধানীতে তাজিয়া মিছিল শুরুর প্রস্তুতি নিচ্ছে শিয়া সম্প্রদায়। সকাল ১০টায় পুরান ঢাকার হোসনি দালান থেকে মিছিল শুরু হওয়ার কথা রয়েছে। মিছিলটি আজীমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সাইন্সল্যাব ও ধানমন্ডি গিয়ে শেষ হবে।

আরও পড়ুন: সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

বুধবার (১৭ জুলাই) সকাল ১০টায় বের হওয়ার জন্য মিছিলে শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে মিছিলটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানান, পুরান ঢাকার লালবাগের হোসনি দালান ইমামবাড়া, বড় কাটারা ইমামবাড়া ও এর আশপাশের শিয়া সম্প্রদায়কেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী তাজিয়া (শোক) মিছিল ঘিরে কঠোর নিরাপত্তা দেওয়া হচ্ছে। তার আগে ভোর থেকেই পুরান ঢাকার হোসাইনী দালান জড়ো হয় হাজারো মানুষ। সেই মিছিলে বিভিন্ন বয়সের নারী পুরুষ সবাই অংশ নিলেও আধিক্য রয়েছে তরুণদের।

আরও পড়ুন: গায়েবানা জানাজা-কফিন মিছিল কর্মসূচি

শোকের মিছিলে আংশগ্রহণের জন্য পরনে কালো পোশাক, মাথায় কালো ফেট্টি, কারও হাতে আবার ঝালর দেওয়া লাল, কালো, সোনালি রংঙের ঝাণ্ডা দেখা গেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী সুমি আক্তারকে (২১) হত্যার অভিযোগে দ...

অজু করতে গিয়ে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে অজু করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আলী আকবর (৮০) নামে এক ব...

মাটিরাঙায় খালেদা জিয়ার জম্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও বৃক্ষরোপন অনুষ্ঠিত 

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জম্ম বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙা...

বোয়ালমারী হিসাবরক্ষণ অফিসে ‘ঘুষ ছাড়া ফাইল নড়ে না’

‘ঘুষ ছাড়া ফাইল নড়ে না’—এমন অভিযোগ উঠেছে ফরিদপুরের বোয়ালমারী...

উলিপুরে মৎস্য চাষিদের মাছ উৎপাদন বাড়ানোর আহ্বান

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা