জাতীয়

প্রস্তুতি নিচ্ছে দূরপাল্লার বাস

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন পর আগামী বুধবার (১১ আগস্ট) থেকে চলমান ‘কঠোর বিধিনিষেধ’ শিথিল করছে সরকার। এদিন থেকে সড়কে আবার চলবে গণপরিবহন। তবে সড়কপথে মোট পরিবহন সংখ্যার অর্ধেক চলাচল করার অনুমতি দিয়েছে সরকার। এ বিষয়ে প্রজ্ঞাপন জারির পর দূরপাল্লার পরিবহন চলাচলে প্রস্তুতি নিতে শুরু করেছে মালিক-শ্রমিকরা।

সোমবার (৯ আগস্ট) রাজধানীর কয়েকটি বাস টার্মিনাল ঘুরে শ্রমিকদের এমন কর্ম-তৎপরতা দেখা গেছে। বিধিনিষেধ শিথিলের খবরে সায়েদাবাদে চলছে দূরপাল্লা পরিবহনের পরিষ্কারের কাজ। নিজ নিজ দায়িত্বে পরিবহন শ্রমিকরা তাদের গাড়িগুলো ঠিকঠাক করে নিচ্ছেন। কোনো কোনো গাড়ি নতুন রঙে রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে। বেড়েছে কর্ম তৎপরতাও।

বিধিনিষেধ শিথিল হওয়ায় খুশি পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকরা। তারা জানান, বিধিনিষেধের প্রভাবে এই খাতে প্রায় সব শ্রমিকরাই ঋণে জর্জরিত। সংসার চালাতে সবাইকে হিমশিম খেতে হচ্ছে। এবার অনেকটা স্বস্তি আসবে।

পরিবহন শ্রমিক আব্দুল গফুর বলেন, সরকারের টানা কঠোর বিধিনিষেধে আমরা বিপদে পড়েছি। না খেয়ে অনেক দিন পার করেছি। আমরা কাজ করলে টাকা পাই, আর সেই টাকা দিয়েই সংসার চালাই।

গত ৩ আগস্ট ভার্চুয়ালি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। ১১ আগস্ট থেকে দোকানপাট, শপিংমলসহ গণপরিবহন খুলে দেওয়ার পাশাপাশি সব ধরনের সরকারি-বেসরকারি অফিস খুলে দেওয়া হবে।

পরে রোববার (৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, বিধিনিষেধ শিথিলের পর সড়ক, রেল ও নৌ-পথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন/যানবাহন চলাচল করতে পারবে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা