জাতীয়

দেশে করোনার উপসর্গ নিয়ে মারা গেছে ৯২৯ জন

সান নিউজ ডেস্ক:

দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছে। তবে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার হারটা এর থেকে অনেক বেশি। সারাদেশে এ পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯২৯ জনের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, সরকারি হিসাব অনুযায়ী বাংলাদেশের প্রথম করোনা আক্রান্তরোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। সে দিন থেকে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে আড়াইশ জনের। আর ওই দিন থেকে গত ৯ মে পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯২৯ জনের।

প্রতিবেদনে বলা হয়, দেশের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে এ তথ্য পাওয়া যায়।

প্রতিবেদনে আরও বলা হয়, করোনা উপসর্গ নিয়ে যাদের প্রাণহানি হয়েছে তাদের মধ্যে ঢাকা বিভাগে ২১০ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৭ জন, খুলনায় ১১০, রাজশাহীতে ৮৭, বরিশালে ৮৪ জন, সিলেটে ৬৬ জন এবং রংপুর বিভাগের ৬৫ জন বাসিন্দা রয়েছে।

সারাদেশে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে আড়াইশ জনের। আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৬৬০ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা