জাতীয়

মেয়রের দায়িত্ব নিলেন আতিক, শনিবার তাপস

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর সি‌টি ক‌র্পো‌রেশন (ডিএন‌সি‌সি) নির্বাচ‌নে জয় লাভ করে দ্বিতীয়বারের মতো আজ মেয়রের দায়িত্ব নিলেন আতিকুল ইসলাম আতিক। আর আগামী শ‌নিবার দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রথমবারের মত মেয়রের চেয়ারে বস‌তে যাচ্ছেন শেখ ফজলে নূর তাপস।

দুই সি‌টি‌তেই আওয়ামী লী‌গের নৌকা প্রতীক নি‌য়ে জয় লাভ করেছেন তারা। গত ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা মিলনায়তনে মেয়র হি‌সে‌বে শপথ নেন এ দুই জনপ্রতি‌নি‌ধি।

বুধবার দুপুর ১২ টায় দায়িত্ব নেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এরপরই তিনি গণমাধ্যমের মুখোমুখি হন ভার্চুয়াল মাধ্যমে।

আর ১৬ মে শ‌নিবার দুপুরের দিকে দায়িত্ব নেবেন দক্ষিণের মেয়র শেখ তাপস। ক‌রোনা ভাইরাসের কার‌ণে পৃথকভাবে দুই মেয়রের দায়িত্ব গ্রহণের বিষয়ে তেমন কোন আনুষ্ঠানিকতা করা হচ্ছেনা।

‌সি‌টি ক‌র্পোরেশন আইন অনুযায়ী, নির্বাচিত মেয়র অথবা কাউন্সিলর করপোরেশনের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত দা‌য়িত্ব নি‌তে পা‌রেন না। আইনগত জ‌টিলতার কার‌ণে দুই সি‌টি‌র দা‌য়িত্ব বন্টন হ‌তে সময়ক্ষেপণ হ‌য়ে‌ছে।

আরেক আইনে র‌য়ে‌ছে, করপোরেশনের মেয়াদ সে‌টি গঠিত হবার পর সে‌টির প্রথম সভা অনুষ্ঠিত হবার তারিখ থেকে পাঁচ বৎসর হবে। সে হি‌সে‌বে ডিএসসিসির চলমান বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৬ মে। ২০১৫ সালের ১৬ মে মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে প্রথম বোর্ড সভা হয়। ওই দিনই দায়িত্ব নিতে যাচ্ছেন শেখ ফজলে নূর তাপস।

এদি‌কে মহামারি ক‌রোনাভাইরা‌সের প্রাদুর্ভা‌ব এবং ডেঙ্গু কালীন সম‌য়ে দুই সি‌টি‌তে দা‌য়িত্ব নি‌তে যা‌চ্ছেন নগর‌পিতারা। এছাড়া নির্বাচনী ইস‌তেহা‌রের চ্যা‌লেঞ্জ তো র‌য়ে‌ছেই।

নিজেকে প্রস্তুত করতে এরই মধ্যে কার্যক্রম শুরু করেছেন দ‌ক্ষি‌ণের নির্বা‌চিত মেয়র শেখ ফজ‌লে নূর তাপস। অনুষ্ঠেয় ডিএসসিসি নির্বাচনের আগে জনগণকে দেয়া তার নির্বাচনী ইসতেহারের প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নের লক্ষ্যে এরই মধ্যে চুড়ান্ত পরিকল্পনা প্রণয়নের কাজ করছেন। এরই মধ্যে কর্মপরিকল্পনা নিয়ে স্টাডি শুরু করেছেন তিনি।

এ প্রস‌ঙ্গে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ব্যক্তিগত মিডিয়া কো-অর্ডিনেটর তারেক শিকদার জানান, বিশ্ব মহামারির পরিবর্ধিত পরিস্থিতিতে আগামী ১৬ মে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব নিতে যাচ্ছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নগরবাসীর সেবা দানের জন্য তার নির্বাচনী ইসতেহারে যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেগুলোসহ বর্তমান পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় সে বিষয়টি নিয়ে পরিকল্পনা প্রণয়ন করছেন। এসব বিষয় নিয়ে তিনি বেশ কিছু দিন ধরে কাজ করছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি তার কার্যাবলী শুরু করবেন।

এর আগে গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ডিএসসিসি নির্বাচন। সেই নির্বাচনে ভোটারদের সমর্থন নিয়ে মেয়রের দায়িত্ব নিতে যাচ্ছেন। নির্বাচনের আগে তার নির্বাচনী ইশতেহারে ঐতিহ্য রক্ষা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসনের ঢাকা এবং উন্নত ঢাকা গড়ার প্রতিশ্রুত দেন। বিভিন্ন নির্বাচনী সভায় তিনি জোরালোভাবে এই পাঁচ প্রতিশ্রুতির কথা বারবার উল্লেখ করেছেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা