জাতীয়

করোনার জিন রহস্য উদঘাটনে দেশের গবেষকদের সাফল্য

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের জিন রহস্য বা জিনোম সিকোয়েন্স উদঘাটন করেছেন বাংলাদেশের গবেষক পিতা-কন্যা। তারাই প্রথম দেশের বিজ্ঞানীদ্বয় যারা করোনাভাইরাসের জিন রহস্য উদঘাটন করলেন। ফলে এই ভাইরাসের গতি-প্রকৃতি সম্পর্কে জানতে পারবেন গবেষকরা। মঙ্গলবার (১২ মে) চাইল্ড রিসার্চ হেলথ ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে।

এই গবেষণার পেছনে ছিলেন গবেষক ডা. সমীর সাহা ও তার মেয়ে ডা. সেঁজুতি সাহা।

ডিসেম্বরে চীনের উহানে প্রথম এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। তারপর আস্তে আস্তে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। যাকে মোকাবিলা করতে এখনো হিমশিম খেতে হচ্ছে উন্নত বিশ্বের দেশগুলোকে।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়। আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর মিলে ১৮ মার্চ। এরপর দিনের পর দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। বাড়তে থাকে মৃত্যুর হারও। পরে সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য গত ২৫ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সেই ছুটি এখনো চলছে।

এখন পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৬ হাজার ৬৬০ জন। এর মধ্যে মারা গেছেন ২৫০ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা