জাতীয়

করোনার দুঃসময়ে পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের সৃষ্ট দুঃসময়ে বাংলাদেশের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনসে তিরিঙ্ক এক ভিডিওবার্তায় এ তথ্য জানান। তিনি বাংলাদেশে তিনটি খাতে সহযোগিতার বিষয়ে জোর দেন।

শনিবার (০৯ মে) ইউরোপীয় ডে উপলক্ষে এক ভিডিও বার্তা দেন তিনি।

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনেসে তিরিঙ্ক বলেন, 'আমি তিন বছর ধরে বাংলাদেশে দায়িত্ব পালন করছি। এটা আমার জন্য অত্যন্ত আনন্দের। আমরা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে কাজ করছি। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প দীর্ঘদিন ধরে ইউরোপের বাজারে শুল্কমুক্ত সুবিধা পেয়ে আসছে। তবে কোভিড-১৯ এর কারণে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারখানা বন্ধ রয়েছে। উৎপাদন ব্যাহত হচ্ছে। হাসপাতালে সংখ্যাধিকেরও বেশি ভিড়। এই অবস্থায় আমরা বলতে চাই, এই মহামারির সময়ে বাংলাদেশের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন।'

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতেও গভীর শ্রদ্ধা জানান।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, 'বাংলাদেশে এই সময়ে তিনটি বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন প্রাধান্য দিচ্ছে। আমরা মানবিক সহায়তার পাশাপাশি স্বাস্থ্য খাতে সমস্যা নিরসনে জোর দিচ্ছি। দ্বিতীয়ত স্বাস্থ্য, স্যানিটেশন ও পানি সুবিধা নিশ্চিতে কাজ করছি। আর তৃতীয়ত আমরা মহামারির গবেষণা খাতকে শক্তিশালী করতে জোর দিচ্ছি।'

তিনি বলেন, প্রতি বছর ইউরোপীয় ডে আমরা পালন করি। তবে এবার আমরা এই পরিস্থিতিতে সেভাবে দিনটি উদযাপন করতে পারছি না।

তিনি বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আশা প্রকাশ করেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা