জাতীয়

কঠোর লকডাউনে গুলশানে যানজট 

জাহিদ রাকিব: মহামারি করোনা মোকাবেলায় সরকার ঘোষিত ১৪ কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন চলছে। এসময় রাজধানীর গুলশানের সড়কে ব্যক্তিগত গাড়ির তীব্র যানজট দেখা যায়। ব্যক্তিগত গাড়ির অবাধ চলাচল নিয়ন্ত্রণে মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট থাকলেও কোনভাবে থামানো যাচ্ছে না মানুষের চলাচল।

রোববার (২৫জুলাই) রাজধানীর গুলশান, নিকেতন এলাকার সড়কগুলো ঘুরে এমন চিত্র দেখা যায়।

আলাউদ্দিন নামের পথ চারির কথা হয় সান নিউজের সাথে তিনি বলেন, সরকার বলছে সবধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকবে, 'কিন্তু আমাদের অফিস খোলা থাকায় এখন লকডাউনে হেটে যাওয়া লাগতেছে'।

বেসরকারি ব্যাংকে চাকরি করেন নিয়াজ নিপু। তিনি বলেন, 'যেভাবে রাস্তায় মানুষজনের উপস্থিতি বাড়ছে, রাস্তায় রিকশা-যানবাহনের সংখ্যা বাড়ছে- এটাকে কি লকডাউন বলা যায়? এরকম হলে সংক্রমণ কমবে কিভাবে?'।

গুলশান ১ চেকপোস্টে দেখা যায়, পুলিশ গাড়ি থামিয়ে গন্তব্যে যাওয়ায় সুনির্দিষ্ট কারণ জানতে চাইছে। প্রয়োজনে কাগজপত্রও দেখছেন। জরুরি পরিষেবায় নিয়োজিত ব্যক্তিরা পরিচয়পত্র দেখিয়ে গন্তব্যে যাচ্ছেন। পাশাপাশি যারা বিনাকারণে রাস্তায় বের হয়েছে তাদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

চেকপোস্ট দায়িত্বরত গুলশান জোনের ট্রাফিক বিভাগের এডিসি জানায়। সরকার ঘোষিত বিধিনিষেধ মানাতে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আমরা সাধারণ মানুষকে সচেতনতার পাশাপাশি যারা কারণ ছাড়া ঘর বের হয়েছে তাদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নিচ্ছি।

উল্লেখ,করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রামণের প্রেক্ষাপটে গত ২৩ জুলাই সকাল থেকে কঠোর বিধি নিষেধ চালু করে সরকার। এই বিধি নিষেধকে সর্বাত্মক লকডাউন বলা হচ্ছে। এই নিষেধাজ্ঞার সময় ৫ই আগস্ট রাত ১২টা পর্যন্ত।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা