জাতীয়

টিকা নিলেন ১৩৭৩০ পোশাক শ্রমিক

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে পোশাক শ্রমিকদের করোনার টিকাদান শুরুর প্রথমদিনে টিকা নিয়েছেন ১২ হাজার ৭৩০ জন। তাদের মডার্নার টিকা দেওয়া হয়েছে।

রোববার (১৮ জুলাই) নিবন্ধন ছাড়াই তাদের টিকা দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডাইরেক্টর) অধ্যাপক ডা. মিজানুর রহমানের স্বাক্ষর করা এ সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে উল্লেখ করা হয়, রোববার সারাদেশে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৬৭৮ জন। তাদের মধ্যে পুরুষ ২৭২ ও নারী ৪০৬ জন। এ নিয়ে কোভিশিল্ডের প্রথম ডোজ নিলেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন এবং দ্বিতীয় ডোজ পেলেন ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন।

এদিন, ফাইজারের প্রথম ডোজের টিকা নেন ৭৮০ জন। তাদের মধ্যে পুরুষ ৬৯৯ ও নারী ৮১ জন। এ নিয়ে দেশে ফাইজারের টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়াল ৫০ হাজার ৯২ জন। চীনের সিনোফার্মের টিকা নেন এক লাখ ৩৬ হাজার ৪২১ জন। তাদের মধ্যে পুরুষ ৭৮ হাজার ২৯৬ জন ও নারী ৫৮ হাজার ১২৫ জন। এ নিয়ে সিনোফার্মের প্রথম ডোজের টিকাগ্রহণকারী বেড়ে দাঁড়াল নয় লাখ ১৯ হাজার ৭৬৭ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা